দেশের উভয় পুঁজিবাজারে মঙ্গলবার সপ্তম দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। আগের দিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও দিনের শুরু থেকে মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। তবে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।
দুপুর ১২টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৮৫ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩০০ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকা।
সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৬৫ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৭৯০ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
দুপুর ১২টায় পর্যন্ত অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬৩৮ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৪০ লাখ টাকা।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





