আসছে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে তামাকজাত দ্রব্যের ওপর কর বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে মানস (মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা) ও ওয়ার্লড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এতে তামাক নিয়ন্ত্রণে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘কোনো পণ্যের দাম বাড়বে না কমবে তা বাজেটের আগে বলা যায় না। কিন্তু এবারের বাজেটে বিড়ি-সিগারেটসহ সকল তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানো হবে।
তবে কর যতই বাড়ানো হোক মানুষ ধূমপান করবেই। তাই এর ক্ষতিকর নানা দিক সম্পর্কে মানুষের মাঝে প্রচারণা চালাতে হবে’।
‘শতকরা ৯০ ভাগ সংসদ সদস্য কর না বাড়ানোর অনুরোধ করেছেন’-এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের এমন বক্তব্যকে অসত্য উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘তার (গোলাম হোসেন) বক্তব্য সঠিক নয়। কারণ বাংলাদেশের সব এলাকায় তামাকের চাষ হয় না।
শুধু উত্তরাঞ্চল ও যশোরের কিছু এলাকায় তামাকের চাষ করা হয়। সংসদ সদস্যরা তামাকজাত ব্যবসায়ের সাথে সম্পৃক্তও নয়। কাজেই তাদের এ ধরনের অনুরোধ করার প্রশ্নই আসে না’।
তুরস্কের উদাহরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তুরস্কের মানুষ অনেক বেশি ধূমপান করে। সেদেশের সরকার তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
সেদেশের সরকার হোটেল-বিমান সর্বত্র ধূমপান নিষিদ্ধ করেছে। আমরাও অনেক এগিয়েছি। আশা করি সামনে আমাদের দেশে তামাক ব্যবহারের প্রবণতা কমবে’।
তামাকের ব্যবহার কমিয়ে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে তিনি সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে প্রচার চালানোর আহ্বান জানান।
মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অরূপ রতন চৌধুরীর সভাপতিত্ব আলোচনা সভায় অংশনেন করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, ওয়ার্লড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য সামাজিক ও প্রচার মাধ্যমে জড়িত ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। মানসের সম্মাননা লাভ করেন সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, বৈশাখী টেলিভিশনের মনজুরুল আহসান বুলবুল, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এটিএন বাংলার প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সমিশন বিভাগের আশিক আহমেদ ও চ্যনেল আইয়ের তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
বাজেটে তামাকজাত দ্রব্যের কর বাড়ানোর পক্ষে বাণিজ্যমন্ত্রী
আসছে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে তামাকজাত দ্রব্যের ওপর কর বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস





