ইটালী সফরে যাচ্ছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। ৫ দিনব্যাপী সফরে সোমবার রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি। অর্থমন্ত্রনালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইন্টারন্যাশনাল ফান্ড এন্ড এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাড) এর পরিচালনা পর্যদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে অর্থ প্রতিমন্ত্রীর এ সফর।
৫ দিনব্যাপী ওই সফরে অর্থ প্রতিমন্ত্রী কৃষি ফোরামের সভাসহ মোট ৩৭ টি সেশনে অংশগ্রগহন করবেন।
জানা গেছে, সফরকালে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন  বিষয় ‍নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন।
আগামী ২২ ফেব্রুয়ারি অর্থ প্রতিমন্ত্রী দেশে ফিরবেন বলে জানা গেছে।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]