কৃষিক্ষেত্রে দেশীয় চাহিদা মেটাতে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরিয়া সার আমদানি চুক্তি নবায়ণ করেছে সরকার।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
ইউরিয়া আমদানি সংক্রান্ত চুক্তিটির মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির আওতায় এই তিন দেশ থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ইউরিয়া সার আমদানি করতে পারবে।
এ ছাড়া বৈঠকে ‘চামড়া শিল্পনগরী ঢাকা’ (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পটির আওতায় এসটিপি, এসপিজিএ এবং এসডাব্লিউএমএস ক্রয়ে সহায়তাসহ সিইটিপি, ডাম্পিং ইয়ার্ড ইত্যাদি নির্মাণ কাজ সুপারভিশনের জন্য বিআরটিসি ও বুয়েটকে পরামর্শক হিসেবে সরাসরি নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
ইউরিয়া আমদানি চুক্তি নবায়ন
কৃষিক্ষেত্রে দেশীয় চাহিদা মেটাতে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরিয়া সার আমদানি চুক্তি নবায়ণ করেছে সরকার।





