একটানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর আজ মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে কমেছে। ডিএসইতে চার কার্যদিবস উত্থানে পর কমেছে সূচক।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮০৯ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টি, কমেছে ১৬৩টি আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭৭১ কোটি ৬৯ লাখ টাকার।
সাম্প্রতিক বাজার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকায় মূল্য সংশোধন হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা স্বাভাবিক বাজারের লক্ষণ নয়। নিয়মিত সংশোধন হলে বাজার স্বাভাবিক থাকবে বলে মনে করছেন তারা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪৬১ পয়েন্টে। সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬৯ কোটি ০৪ লাখ টাকার।
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৩৮ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৮০৪ কোটি ১৯ লাখ টাকার।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
চার কার্যদিবস পর সূচকের পতন
একটানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর আজ মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে কমেছে।





