ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘সম্পদ ও আত্মার পবিত্রতায় মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান।
অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ইসলামী ব্যাংকের শরী’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।
এতে বিচারপতি, কূটনীতিক, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী, সাংবাদিক-বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামা, পেশাজীবীসহ ব্যাংকের ডাইরেক্টর ও নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এএইচ





