আজ সোমবার বিকেলেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে জরুরি তলব করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
কিন্তু মন্ত্রীকে পাত্তাই দিলেন না গভর্নর ড. আতিউর রহমান। দেশে ফিরে বিমানবন্দর থেকে গভর্নর তার বাসায় চলে গেলেন। ড. আতিউর রহমান জন্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সচিবালয়ে অপেক্ষা করছিলেন।
তবে গভর্নর না আসায় সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের জানিয়ে দেয়া হয় আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় সাংবাদিক সম্মেলন করবেন তিনি।
এসময় অর্থমন্ত্রীর কক্ষে অর্থসচিব মাহবুবুর রহমান, ব্যাংকিং সচিব এম আসলাম আলমএবং সচিব গোকুল চাঁদ দাস উপস্থিত ছিলেন।
এআইজে





