দেশের উভয় বাজারে নেতিবাচক প্রবণতায় লেনদেনে চলছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সকাল সাড়ে ১০টায় সূচকের পতনে শুরু হয় লেনদেন। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ১ ঘন্টায় ব্রড ইনডেক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫০৬ পয়েন্টে। এ সময় মোট ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টি, কমেছে ১০১টি আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬৯ কোটি ৮ লাখ টাকার।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭৩২ পয়েন্টে। এ সময় মোট ১২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকার।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৯ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২৯৯ কোটি ৯২ লাখ টাকার।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা