এবার সৌর বিদ্যুতে চলছে সেচপাম্প। এখন আর তাদের ডিজেল কেনার ঝামেলা নেই। এ আলোকিত পথ বেছে নিয়েছেন রংপুরের বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়নের নাটারাম ডাঙ্গাপাড়ার কৃষকরা। সৌরপ্যানেল বসিয়ে তারা চলতি বোরো মৌসুমে ৫০ একর জমিতে বোরো চাষ করেছেন।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ আঞ্চলিক অফিস সূত্র জানিয়েছে, এক যুগেও বদরগঞ্জে প্রতিটি গ্রামে বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব নয়। তাই উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম ডাঙ্গাপাড়ার কৃষকরা নতুন করে ভাবতে শুরু করেন।
তাদেরই একজন আফজাল হোসেন। এনজিও সোলারগাও লিমিটেডের বদরগঞ্জ শাখা অফিসের মাধ্যমে কৃষক আফজাল সৌরবিদ্যুৎ প্যানেলের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি গ্রামের ৩০ জন কৃষককে নিয়ে নাটারাম ডাঙ্গাপাড়া সৌরপ্যানেল সমিতি গঠন করেন।
এরপর তিনি এনজিওটি থেকে সমিতির নামে সৌরবিদ্যুৎ প্যানেল (উপকরণ) ঋণ নেন। যার মূল্য ধরা হয় ১৫ লাখ টাকা।
আফজাল হোসেন জানান, ওই সৌরবিদ্যুৎ দিয়ে ১০০ ওয়াটের ২৪০টি বাল্ব, ১২০টি ফ্যান, ১০০টি টিভি ও ৫ হর্স পাওয়ারের সেচ মোটর চালানো যাচ্ছে।
সরেজমিন দেখা যায়, ওই সৌরবিদ্যুৎ ব্যবহার করে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম ডাঙ্গাপাড়া আলোকিত করেছেন গ্রামের কৃষকরা। ঘরে ঘরে ফ্যান ঘুরছে। আফজাল হোসেন ৫ হর্স পাওয়ারের একটি বৈদ্যুতিক মোটর বসিয়ে চলতি বোরো মৌসুমে ৫০ একর জমিতে সমিতির মাধ্যমে সেচ দিচ্ছেন।
সৌরবিদ্যুৎ প্যানেল বসিয়ে, স্বল্প খরচে বোরো ধান চাষ করে কৃষি অর্থনীতিকে চাঙ্গা করার স্বপ্ন দেখছেন তারা।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অর্থনীতি
সৌরবিদ্যুতে চলছে সেচপাম্প
এবার সৌর বিদ্যুতে চলছে সেচপাম্প। এখন আর তাদের ডিজেল কেনার ঝামেলা নেই। এ আলোকিত পথ বেছে নিয়েছেন রংপুরের বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়নের নাটারাম ডাঙ্গাপাড়ার কৃষকরা। সৌরপ্যানেল বসিয়ে তারা চলতি বোরো মৌসুমে ৫০ একর জমিতে





