দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করলেও দিনশেষে বাজার নিম্নমুখী হয়। মূল্য সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫.৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৭১ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের

মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১৫৭ কোটি ৪৯ লাখ ১৩ হাজার টাকা।
বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এ দিন এই কোম্পানির ৩ লাখ ৪ হাজার ৮০০ শেয়ার ৯ কোটি ৬ লাখ ১ হাজার ৪০০ টাকায় লেনদেন হয়েছে।

মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৭৬ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ২১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার লেনদেন কমেছে ৬১ কোটি ২৮ লাখ ৯২ হাজার টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৫৪ লাখ টাকা।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর