চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) কৃষিখাতে ঋণ বিতরণ ও আদায় বেড়েছে। দেশে তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে গত আট মাসে কৃষি খাতে প্রায় ১০ হাজার ১০৮ কোটি টাকা বা ৬৯ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। এক বছরের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে প্রায় এক হাজার ৩২২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত আট মাসে বিতরণকৃত ঋণের পরিমান হচ্ছে ১০ হাজার ১০৭ দশমিক ৮৫ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার ৬৯ দশমিক ২৬ শতাংশ। গত বছরের একই সময়ে বিতরণ করা হয়েছিল আট হাজার ৭৮৬ দশমিক ০৫ কোটি টাকা বা ৬২ দশমিক ১৮ শতাংশ। এসময় কৃষিঋণ বিতরণে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। অপরদিকে একই সময়ে কৃষিঋণ আদায় হয়েছে প্রায় ৫৭ শতাংশ। যা গত বছরের একই সময়ে আদায় হয়েছিল ৬০ শতাংশ।
সূত্র মতে, গত অর্থবছরে ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণ করে লক্ষ্যমাত্রার তুলনায় ১০৪ শতাংশ বেশি। ফলে চলতি অর্থবছরে ৫৬টি ব্যাংকের মাধ্যমে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। রাজনৈতিক অস্থিরতার পরও চলতি বছরের প্রথম থেকেই এ ঋণ বাড়তে শুরু করে। যা গত ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত আছে।
প্রতিবেদন দেখা যায়, ব্যাংকগুলো সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে ফসল উৎপাদন খাতে। এখাতে বিতরণ করা হয়েছে চার হাজার ৬০৬ দশমিক ৫৫ কোটি টাকা। এরপর দারিদ্র্য বিমোচনে এক হাজার ২২২ দশমিক ২৮ কোটি টাকা, প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে ১ হাজার ১৬৩ দশমিক ৯৫ কোটি টাকা এবং মৎস্য খাতে ৮১৫ দশমিক ৪০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।
আট মাসে রাষ্ট্র মালিকানাধীন ছয়টি ব্যাংক কৃষিখাতে ঋণ বিতরণ করেছে ছয় হাজার ৪৯৪ দশমিক ৮০ কোটি টাকা বা ৭৩ দশমিক ৮৯ শতাংশ। যা আগের বছরে ঋণ বিতরণ করেছিল পাঁচ হাজার ১৩৮ দশমিক ৯২ কোটি টাকা বা ৫৯ দশমিক ৭১ শতাংশ।
প্রতিবেদনে দেখা গেছে, বরাবরের মতো চলতি অর্থবছরের গত আট মাসে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ হলো তিন হাজার ৭৬০ দশমিক ৯৩ কোটি টাকা বা ৮১ দশমিক ৭৬ শতাংশ। এরপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কৃষি ঋণ বিতরণ করেছে ৮৪৮ কোটি টাকা বা ৫৮ দশমিক ৪৮ শতাংশ। আর কম ঋণ দিয়েছে রুপালী ব্যাংক ৫৪ দশমিক ৩৭ কোটি টাকা বা ৩৬ দশমিক ২৫ শতাংশ ।
বেসরকারি ৩৮টি ব্যাংক কৃষিখাতে ঋণ বিতরণ করেছে তিন হাজার ৩৫২ দশমিক ৮৬ কোটি টাকা বা ৬২ দশমিক ৪১ শতাংশ। এর মধ্যে বরাবরের মতো ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি ঋণ দিয়েছে। ব্যাংকটি দিয়েছে ৯৭৭ দশমিক ২৭ কোটি টাকা বা ১২৯ দশমিক ৪৪ শতাংশ।
এছাড়া বিদেশি নয়টি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক এখনো কোনো কৃষিঋণ বিতরণ করেনি। বাকি ছয়টি ব্যাংক কৃষিখাতে ঋণ বিতরণ করেছে ২৬০ দশমিক ১৯ কোটি টাকা বা ৬০ দশমিক ০৯ শতাংশ।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
কৃষি ঋণ বিতরণ ও আদায় বেড়েছে
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) কৃষিখাতে ঋণ বিতরণ ও আদায় বেড়েছে। দেশে তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে গত আট মাসে কৃষি খাতে প্রায় ১০ হাজার ১০৮ কোটি টাকা বা ৬৯ শতাংশ ঋণ বিতরণ হয়েছে





