সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতন প্রবণতায় লেনদেন শেষ হয়েছে উভয় পুঁজিবাজারে। একই সঙ্গে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে। ডিএসইতে মোট ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩০৮ কোটি ৪৪ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৯৪ কোটি ২৯ লাখ টাকা।  

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২০০ পয়েন্টে। সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

টাকার অঙ্কে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৭ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৭ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসইতে টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো লাফার্জ সুরমা, অগ্নি সিস্টেমস, সাইফ পাওয়ার, অলটেক্স, ইউনিক হোটেল, আইডিএলসি, ফুওয়াং সিরামিক, ঢাকা ডায়িং, ডেসকো ও ফুওয়াং ফুড।

এমকে