সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন চলছে। পজিটিভ ট্রেডের কারণে বাড়ছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ২ ঘন্টায় ব্রড ইনডেক্স ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৯৭ পয়েন্টে। এ সময় মোট ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টি, কমেছে ৪০টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২০০ কোটি ৬ লাখ টাকার।
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৫৬ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৪৪৭ কোটি ৯৫ লাখ টাকার।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৮২৭ পয়েন্টে। এ সময় মোট ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ১২ লাখ টাকার।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সূচকে ঊর্ধমুখী প্রবণতা
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন চলছে। পজিটিভ ট্রেডের কারণে বাড়ছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে।