লামুডি বাংলাদেশের “ডায়াল ফর হোম” সেবার কল্যানে গৃহ সন্ধানীরা এখন একটি এসএমএস এর মাধ্যমে ঘরে বসেই খুব সহজে তার বাড়ী ভাড়া নেয়া অথবা স্বপ্নের ফ্ল্যাট কিনতে পারবেন।

“ডায়াল ফর হোম” বাংলাদেশের শীর্ষ অনলাইন রিয়েল এস্টেট মার্কেট লামুডি বাংলাদেশের একটি বিশেষ সেবা যার মাধ্যমে ক্রেতা অথবা ভাড়া নিতে ইচ্ছুক যে কেউ অনায়াসেই অনেক এজেন্ট অথবা ডেভেলপারদের সন্ধান পাবেন যাদের কাছ থেকে তিনি তার পছন্দের বাড়ী ভাড়া নিতে অথবা কিনতে পারবেন। বাড়ী ভাড়া নেবার জন্য অথবা ফ্ল্যাট এবং প্লট কেনার জন্য ক্রেতাদের এখন আর সময় ব্যয় করে অসংখ্য বিজ্ঞাপন খুজতে হবে না।

বৃহস্পতিবার লামুডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজেশ গ্রোভার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী অডিটরিয়ামে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠিকভাবে এই সেবার উদ্বোধন করেন।

এ সময় রাজেশ গ্রোভার বলেন, “আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি ক্রেতাগন প্রায় সকলেই তাদের পছন্দের বাড়ী অথবা ফ্ল্যাট সন্ধানের জন্য বেশী সময় দিতে পারেন না। শহরে অনেক ধরনের অফার রয়েছে সময়ের অভাবে আমরা তার খোজ খবর রাখতে পারি না। এই ঝামেলার একটি সহজ সমাধান করা এবং ঘরবাড়ী খোজার কষ্ট লাঘব করতেই লামুডি বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট টিম “ডায়াল ফর হোম” এর আইডিয়া উপন্থাপন করেছে।

এই সেবার মাধ্যমে খুব সহজেই গৃহ সন্ধানী গন অসংখ্য বাড়ীর মালিক অথবা ডেভেলপারের খোজ পাবেন যাদের কাছ থেকে তারা খুব সহজেই তাদের পছন্দের ফ্ল্যাট কিনতে অথবা ভাড়া নিতে পারবেন।”

এই সেবার অংশ হিসেবে একটি হটলাইন নম্বর দেয়া থাকবে। নম্বরটি হলো ০১৭৭৭-৭৭৭-১৮৭, যেখানে গৃহ সন্ধানী তার প্রয়োজন অনুযায়ী লামুডির সেবাদানকারীর কাছ থেকে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সুযোগ সুবিধা সহ বাড়ীর সন্ধান চাইবেন।

লামুডির সেবাদানকারী কর্মকর্তা এরপর সেই ক্রেতার প্রয়োজনসমূহ অনুযায়ী লামুডির বিশাল ডেটাবেজ সন্ধান করবেন। যে সকল ডেভেলপারদের ফ্ল্যাট অথবা এ্যাপার্টমেন্ট সেই ক্রেতার পছন্দের সাথে মিলবে তাদের কাছে লামুডি থেকে তখন একটি স্বংক্রীয় এসএমএস পৌছে যাবে। এসএমএসটিতে ক্রেতার পরিচিতি দেয়া থাকবে, তাই ডেভেলপার অথবা এজেন্ট নিজ থেকেই তখন ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

লামুডির ব্যবস্থাপনা পরিচালক রাজেশ গ্রোভার এর পরে “সুপার লামুডি ম্যান” নামের একজন মডেল সাংবাদিকদের সামনে প্রদর্শন করেন। এই লামুডি ম্যান দেশের বিভিন্ন রোড শো তে এই “ডায়াল ফর হোম” সেবার প্রচারনা করবেন।
“ডায়াল ফর হোম” সেবা পেতে কল করা যাবে ০১৭৭৭-৭৭৭-১৮৭ নম্বরে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল প্রপার্টি পোর্টাল লামুডি এখন এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ২৮টি দেশে এর কর্মকান্ড পরিচালনা করছে যার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে দ্রুত উন্নয়নশীল দেশসমূহে আবাসনের ইন্টারনেট ভিত্তিক অনলাইন বাজার সৃষ্টি করা যেখানে ক্রেতা ও বিক্রেতা সবাই সমানভাবে উপকৃত হয়।

লামুডির আন্তর্জাতিক নেটওয়ার্কে এখন ৫ লক্ষাধিক ঘড়বাড়ি ও জমিজমার বিজ্ঞাপন রয়েছে যেখান থেকে ক্রেতাগন খুব সহজেই তার পছন্দের ঘড়বাড়ি, অফিস স্পেস ও জমিজমার সন্ধান পাবেন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর