সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় বাজারে সূচক সামান্য উন্নতি হলেও লেনদেন কমেছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫২৭ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ২১ লাখ টাকা।
এর আগে মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫২৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৬৮১ কোটি ৩৭ লাখ টাকা।
অন্যদিকে সিএসই’র সাধারণ মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫৬৯ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। যা টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫ লাখ টাকা।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





