পুঁজিবাজারের তালিকাভুক্ত আট(৮) কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো পুঁজিবাজারের জেড ক্যাটাগরির। বিএসইসির ৫৯২তম সভায় তদন্ত কমিটি গঠনের এই সিদ্ধান্ত নেয়া হয়।বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রতিষ্ঠানটির নিবার্হী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রাপ্ত কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, রহিমা ফুড, ফাইন ফুড লিমিটেড,ঝিল বাংলা সুগার মিলস,বিডি অটোকার্স, ইমাম বাটন এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
জানা যায়, উক্ত ৮ কোম্পানির ইপিএস ঋণাত্মক হওয়ার পরও শেয়ার প্রতি দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বৃদ্ধিপায়। শুধু রহিমা ফুড ব্যাতিত অন্যান্য কোম্পানিরগুলোর শেয়ার দর বৃদ্ধির কারন খতিয়ে দেখতে মো. গোলাম কিবরিয়া, উপ-পরিচালক এবং মোহাম্মদ রাকিবুল রহমান, সহকারী পরিচালকের সমন্বয়ে ২ সদ্যস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তাদেরকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে আদেশও দেওয়া হয়।
উল্লেখ্য, তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের রহিমা ফুড এর দাম বৃদ্ধির কারণ জানতে আগেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।যার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে কমিটি নিয়ন্ত্রক সংস্থার কাছে জমাও দিয়েছে। যা পরবর্তী কার্যক্রম গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানায় বিএসইসি।
নাজিব





