পুনঃঅর্থায়ন তহবিল বণ্টনের সময় ৬ষ্ঠ দফা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পুনঃঅর্থায়ন তহবিলের ৯০০ কোটি টাকার প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা বণ্টনের জন্য ওই সীমা নির্ধারন করেছে বিএসইসি।
সরকারের পক্ষ থেকে তহবিল বন্টনে মার্চেন্ট ব্যাংক এবং স্টক ব্রোকারদের আরোপিত ব্যক্তিগত নিশ্চয়তার শর্ত শিথিল করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।  
এরআগে গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত তহবিল বন্টনের আবেদনের সময় নির্ধারিত থাকলেও প্রথম দফায় ১৫ ডিসেম্বর, দ্বিতীয় দফায় ৩১ ডিসেম্বর, তৃতীয় দফায় ৩১ জানুয়ারি, চতুর্থ দফায় ১৫ ফেব্রুয়ারি ও পঞ্চম দফায় ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়।
জানা গেছে, সর্বশেষ তথ্য অনুযায়ী পুনঃঅর্থায়ন তহবিলের জন্য ৪০টি প্রতিষ্ঠানের ১৫ হাজার ৬৯৫ জন বিনিয়োগকারী আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে ২০টি স্টক ব্রোকারেজ এবং ২০টি মার্চেন্ট ব্যাংক রয়েছে।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]