পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ।
অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।
জানা গেছে, বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের জন্য। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৭ পয়সা।
আগামি ২৮ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।
২০১২ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেয়ার প্রতি লোকসান করেছিল ৫৯ পয়সা। ‘এ’ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে (ইপিএস) ১ টাকা ৯৭ পয়সা। আগামি ২৩ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।
২০১২ সালে বিএসসি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছিল ১ টাকা ৭৭ পয়সা।
‘এ’ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ২৯ দশমিক ৭১।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
২ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ।





