শেয়ারবাজারে লেনদেনে ধীর গতি দেখা দিয়েছে। বৃহস্পতিবার প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৯৩ কোটি ৩১ লাখ টাকা।

সম্প্রতি ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় ৩০০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হলেও আজ তা ২০০ কোটি টাকাও ছাড়াতে পারেনি।

এদিকে সূচকের উত্থান-পতনে মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ১.৫৭ পয়েন্ট। এর ফলে বেলা সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬৭১.০৮ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির দর। দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ।৯.৭৩ শতাংশ দর বেড়ে এ কোম্পানির শেয়ার ২০.৩ টাকায় লেনদেন হচ্ছিল।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার ৮.৭৪ শতাংশ বেড়ে ৪৬৩.৭০ টাকায় ও তৃতীয় স্থানে থাকা এমারল্ড অয়েলের দর ৮.০৩ শতাংশ বেড়ে ৬৫.৯০ টাকায় লেনদেন হচ্ছিল।

লেনদেনের শীর্ষে রয়েছে আইটি কনসালটেন্টস। এ কোম্পানির লেনদেন হয়েছে ৯ কোটি ৪৯ হাজার টাকার শেয়ার। ৮ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের লেনদেনের পরিমাণ হচ্ছে ৭ কোটি ১৬ লাখ ৬২ হাজার টাকা। লেনদেনে এরপরে রয়েছে যথাক্রমে- এমারল্ড অয়েল, বেক্সিমকো ফার্মা, ম্যাকসন স্পিনিং।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ০.০৭ পয়েন্ট কমে ৮৬৭৪.৮১ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকার শেয়ার।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

এমকে