দরপতনে চলছে দেশের উভয় বাজারের লেনদেন। বুধবার প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স কমেছে ১৪.১৩ পয়েন্ট। এর ফলে বেলা ১২টায় সূচকের অবস্থান ছিল ৪৪৭৫.৩২ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ৩০২টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। লেনদেন হয়েছে ১৯০ কোটি ২৩ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার। ৭ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা। তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের লেনদেনের পরিমাণ হচ্ছে ৭ কোটি ১৯ লাখ ৫ হাজার টাকা। লেনদেনে এর পরে রয়েছে যথাক্রমে লাফার্জ সুরমা, ইফাদ অটোস, বেক্সিমকো।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষে সূচক ১৩.৪০ পয়েন্ট বেড়ে ৮৪০৭.০৮ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
এএইচ





