ঢাকার শেয়ারবাজারের ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী প্রথম নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী, সাবেক পরিচালক খাজা গোলাম রসূল, বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং বর্তমান পরিচালক শরিফ আনোয়ার হোসেন।
বুধবার নির্বাচনে আহমেদ রশিদ লালী ও লাইলুন নাহার ইকরামকে পেছনে ফেলে তারা নির্বাচিত হলেন।
সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাবেক জেলা জজ মো. শাসসুল হক।
বুধবার সকাল সাড়ে ১০টায় সংশ্লিষ্ট নির্বাচন কমিশন ভোটগ্রহণ শুরু করেন। যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। মোট ২৪২টির মধ্যে ভোট পড়ে ২১৭টি। এরমধ্যে ৪টি ব্যালট বাতিল করা হয়।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]