সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। টানা ছয় কার্যদিবস পর দেশের উভয় পুঁজিবাজারে সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার অংকে লেনদেন ও অধিকাংশ  কোম্পানির শেয়ারের দর।
বাজার বিশ্লেষনে দেখা গেছে,  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৪ লাখ ৫২ হাজার টাকা।
এর আগে বৃহস্পতিবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৭০২ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৬৭৩ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ২৩৯ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ২২ লাখ টাকা।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]