আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সোমবার দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। দিনের প্রথম ঘণ্টা লেনদেন হয়েছে নিম্নমুখী প্রবণতায়। মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতার পাশাপাশি এ দিন টাকার অংকে লেনদেনও তুলনামূলক ধীরগতি লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮১৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬২ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এ সময়ে এ কোম্পানির ৮ লাখ ৯ হাজার ৪২৫টি শেয়ার ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার টাকায় লেনদেন হয়েছে।
রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮৩১ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ২৬৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক বেলা সাড়ে ১১টায় ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯৪১ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৮৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির। লেনদেন হয়েছে ৫ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এএইচ





