পুঁজিবাজার থেকে রাজস্ব আয় সামান্য বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ কোম্পানি ও প্লেসমেন্ট শেয়ার বিক্রির এই দুই খাত থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১৪ কোটি ৩৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ১৩ কোটি ৯২ লাখ টাকা। এক মাসের ব্যবধানে রাজস্ব আদায় প্রায় ৪৫ লাখ টাকা বেড়েছে। ডিএসইর জমা দেওয়া রাজস্ব দুটি খাত থেকে সংগ্রহ করা হয়, এর মধ্যে ডিএইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি বাবদ।
ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে ফেব্রুয়ারিতে ১০ কোটি ৯৬ লাখ টাকা ও উদ্যোক্তা পরিচালক এবং প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ মোট তিন কোটি ৪১ লাখ টাকা সংগ্রহ করে মোট ১৪ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকা সরকারের রাজস্ব খাতে জমা দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
এর আগে জানুয়ারিতে ব্রোকারেজ হাউসগুলো থেকে ১২ কোটি ৫২ লাখ টাকা এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ মোট এক কোটি ৩৪ লাখ টাকা সংগ্রহ করে মোট ১৩ কোটি ৯২ লাখ আট হাজার টাকা সরকারের রাজস্ব খাতে জমা দেওয়া হয়।
গত বছর ডিএসইর সদস্য ব্রোকারেজ কোম্পানি ও প্লেসমেন্ট শেয়ার বিক্রির এই দুই খাত থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১২৫ কোটি ৯৪ লাখ টাকা। ২০১২ সাল শেষে এর পরিমাণ ছিল ১৭২ কোটি ৫০ লাখ টাকা।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে রাজস্ব আয় বেড়েছে
পুঁজিবাজার থেকে রাজস্ব আয় সামান্য বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ কোম্পানি ও প্লেসমেন্ট শেয়ার বিক্রির এই দুই খাত থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১৪ কোটি ৩৭ লাখ টাকা।





