বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ একথা বলেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ট্রেড ইউনিয়ন করার অনুমতি দেবেনা সরকার।
বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ব্রাসেলসে অনুষ্ঠিত সাইটেইন্যাবলিটি কমপ্যাক্ট-এর ফলোআপ সভার বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, সভায় সাধারণ কারখানার মতো ইপিজেডগুলোতেও সিবিএ বা ট্রেড ইউনিয়ন করার অধিকার, বেটার ওয়ার্ক প্রোগ্রাম চালু ও শ্রম আইন সংশোধনের দাবি তোলা হয়েছিল।
তাদের এসব দাবির প্রেক্ষিতে আমি বলেছি, ইপিজেডে সিবিএ বা ট্রেড ইউনিয়নের অনুমতি দেয়া কোনোভাবেই সম্ভব না। কারণ, ইপিজেড যখন স্থাপন করা হয়, তখন এখানে কোনো ট্রেড ইউনিয়ন থাকবে না- এটা জেনেই বিদেশীরা বিনিয়োগ করেছে। এখন এখানে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিলে বিনিয়োগকারীরা চলে যাবে। এতে শ্রমিক কল্যাণের পরিবর্তে বহু শ্রমিক বেকার হয়ে যাবে।
বাণিজ্যমন্ত্রী দাবি করেন, তিনি বিষয়টি উপস্থিত সবাইকে বোঝাতে সক্ষম হয়েছেন।
এএইচ





