এসএমই উদ্যোক্তাদের পণ্যের বাজার সৃষ্টি, প্রচার ও প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন চলতি অর্থবছরে (২০১৪-১৫) ঢাকায় সপ্তাহব্যাপী ‘জাতীয় এসএমই মেলা’, এবং দেশের সাতটি বিভাগে ৩ দিনব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা’র আয়োজন করা হবে।

এবার শুধুমাত্র পাহাড়ী অঞ্চলের এসএমই পণ্য নিয়ে রাঙ্গামাটিতে আরো ১টি ‘ পার্বত্য অঞ্চলের এসএমই পণ্য মেলা’ আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার এসএমই ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

সূত্র আরো জানায়, ঢাকা কেন্দ্রীয় পর্যায়ে ‘জাতীয় এসএমই মেলা’ আগামী ১৫-২১ ফেব্রুয়ারি ২০১৫ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আউটার পেভমেন্টে অনুষ্ঠিত হবে।

এছাড়া আঞ্চলিক(বিভাগ/জেলা পর্যায়ে) এসএমই পণ্য মেলাসমূহের মধ্যে আগামী ২৩-২৫ অক্টোবর ২০১৪ রংপুরে এবং আগামী ২০-২২ নভেম্বর ২০১৪ রাজশাহীতে মেলা আয়োজন করা হচ্ছে। এছাড়া, জানুয়ারি ২০১৫ কক্সবাজার, মার্চ ২০১৫ যশোর ও বরিশাল, এপ্রিল ২০১৫ সিলেট ও গোপালগঞ্জে আঞ্চলিক এসএমই মেলা আয়োজন করা হবে। রাঙ্গামাটিতে ‘পার্বত্য অঞ্চলের এসএমই পণ্য মেলা’ আগামী ডিসেম্বর ২০১৪ মাসে অনুষ্ঠিত হবে। তবে, মেলায় অংশগ্রহনের জন্য সংশ্লিষ্ট অঞ্চলের এসএমই উদ্যোক্তারা এখনই এসএমই ফাউন্ডেশনে যোগাযোগ করতে হবে বলে এসএমই ফাউন্ডেশন জানিয়েছে।

এসব মেলায় শুধুমাত্র এসএমই উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবেন। মেলায় পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ইমিটেশন ও জুয়েলারী, ডিজাইন ও ফ্যাশনওয়্যার (বাটিক-বুটিকস) সহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করা যাবে।

জানা গেছে, জাতীয়, আঞ্চলিক এবং পার্বত্য অঞ্চলের এসএমই মেলাসমূহে অংশগ্রহণের জন্য স্টল বুকিং চলছে। জাতীয় এসএমই মেলায় অংশগ্রহণের জন্য স্টলের ফি- আট হাজার (৮০০০) টাকা এবং আঞ্চলিক এসএমই পণ্য মেলায় অংশগ্রহণের জন্য স্টলের ফি এক হাজার (১০০০) টাকা। মেলায় অংশগ্রহণের আবেদন ফরম এসএমই ফাউন্ডেশনের কার্যালয় (রয়েল টাওয়ার, ৪ পান্থপথ, ঢাকা-১২১৫) থেকে সংগ্রহ করা যাবে অথবা এসএমই ফাউন্ডেশনের ওয়েব পোর্টাল (fair.smef.org.bd) থেকে ডাউনলোড করা যাবে।

বিস্তারিত তথ্যের জন্য এসএমই ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে ০১৭২৪১৬৬৭২৭, ০১৮১৯৪৭৬৫৪২, বা ০১৮১৮৪৮৯২৩৫ নম্বরে অথবা ই-মেইলে [email protected]যোগাযোগ বলা হয়েছে।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর