মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে দিনের লেনদেন শেষ হয়েছে। দিনের প্রথমভাগে মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও পরে তা বাড়তে শুরু করে। এদিন সূচকের পাশাপাশি আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন বেড়েছে। এছাড়া লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির দর বেড়েছে।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬০২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৫১ কোটি ৬ লাখ ৬২ হাজার টাকা।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৫৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৫০১ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬৭৫ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর