বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে শেয়ারবাজারের লেনদেন। রোববার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪.১০ পয়েন্ট। এরফলে বেলা সাড়ে ১২ টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬৯০.১৯ পয়েন্টে।
এ সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টির দর।
রোববার থেকে লেনদেন শুরু হওয়া আইটি কনসালটেন্টসের শেয়ারের দর প্রথম দুই ঘণ্টায় বেড়েছে ৪১৯ শতাংশ। ১০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর ছিল ৫১.৯০ টাকা।
এদিকে প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৫ কোটি টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। এ কোম্পানির লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার।
১৭ কোটি ৯৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইটি কনসালটেন্টন্স
তৃতীয় স্থানে থাকা মবিল যুমনার লেনদেনের পরিমাণ হচ্ছে ১০ কোটি ৬০ লাখ ৭১ হাজার টাকা। লেনদেন এরপর রয়েছে যথাক্রমে- এমারল্ড অয়েল, বিডি থাই, খুলনা পাওয়ার কোম্পানি।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ১২.১৬ পয়েন্ট বেড়ে ৮৬৯৭.৪৭ পয়েন্টে অবস্থান করছিল। সিএসই-৩০ সূচক ২৭.৭২ পয়েন্ট কমে ১২৫৫৯ পয়েন্টে ছিল। এ সময়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
এমকে





