সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে দেশের উভয় বাজারে। ডিএসই ও সিএসইতে সূচকের উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। লেনদেনও ধীর গতিতে বাড়ছে। এছাড়া লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির দর বাড়ছে।

লেনদেনের ১ ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৯৩ পয়েন্টে।  এ সময়ে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। যা টাকার অংকে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৭ লাখ টাকা।

গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৪৫৫৪ পয়েন্টে।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬১০ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭ কোটি ৬৭ লাখ টাকা।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর