দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্য সূচক ও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২৫৬ কোটি ৪৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এদিন এ কোম্পানির ১ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৫০০ শেয়ার ৩৮ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৪০০ টাকায় লেনদেন হয়েছে।

মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৬২ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ১৯৩ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ১৮ লাখ ৭ হাজার টাকা।

অন্যুদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২২ কোটি ১৫ লাখ টাকা।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর