দেশের হস্ত ও কারুশিল্পের উন্নয়নে কারুশিল্পীদের আরও উৎসাহিত করা এবং কর্মের স্বীকৃতি হিসেবে তাঁদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছে। বাংলা নববর্ষ উদযাপনকে সামনে রেখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ৬ জন কারুশিল্পীকে তাদের কাজের দক্ষতার স্বীকৃতি দিচ্ছে।
এ বছর মোট ৬টি বিষয়ে ৬ জন কারুশিল্পীকে তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হবে। এদের মধ্যে একজন পাবেন শ্রেষ্ঠ কারুশিল্প সনদপত্র ‘কারুরত্ন’ পুরস্কার। অন্য পাঁচজন পাবেন দক্ষ কারুশিল্পী সনদপত্র ‘কারুগৌরব’ পুরস্কার। এদের প্রত্যেকে সনদপত্র ছাড়াও তাম্রখচিত ক্রেস্ট এবং যথাক্রমে ৫০ ও ৩০ হাজার টাকা করে পুরস্কার পাবেন।
পুরস্কার প্রদানের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ ছাড়াও বিসিকের জেলা পর্যায়ে অবস্থিত কার্যালয়সমূহের মাধ্যমে কারুপণ্য সংগ্রহ করা হয়। হস্ত ও কারুশিল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বিচারকম-লী কর্তৃক এ জন্যে তিন শতাধিক পণ্য থেকে পুরস্কারযোগ্য কারুপণ্য চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য যে, কারুশিল্পীদের দক্ষতার স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে ১৯৮২ সাল থেকে বিসিক কারুশিল্পী পুরস্কার প্রদান শুরু করে। নানা কারণে এক সময় তা বন্ধ হয়ে যায়। এবছর অর্থাৎ ১৪২১ সাল থেকে আবার কারুশিল্পী পুরস্কার প্রদান শুরু হয়েছে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
কারুশিল্পীদের পুরস্কার প্রদান করবে বিসিক