বিশ্ব বাণিজ্য সংস্থার ঘোষিত বালি প্যাকেজের অগ্রগতি সন্তোষজনক নয় বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

শনিবার বিকেলে গুলশানে লেকশোর হোটেলে ‘রিক্যাবচারিং দ্যা মোমেনটাম ইন দ্যা পোস্ট-বালি প্রোসেস অফ দ্যা ডব্লিউটিও’ শীর্ষ সেমিনারে সংস্থাটির পক্ষে এসব কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সেমিনারটি আয়োজন করে সিপিডি ফ্রিডরিস অ্যাবেট্রো স্টিটাং।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রর মধ্যে খাদ্যনিরাপত্তা বিষয়ে যে আলোচনা হয়েছে, তাতে বালি প্যাকেজের অগ্রগতি তরাণ্বিত করবে বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিকল্প কিছু সংস্থা গড়ে উঠেছে। তার মাধ্যমেও স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতি কিছুটা হলেও দেখা যাচ্ছে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এলডিসিভুক্ত ৪৯টি দেশের মধ্যে ৩৪টি দেশ বালি প্যাকেজে অংশগ্রহন করেছে। এক বছরের মাথায় এর মধ্যে মাত্র আটটি দেশের সামন্য অগ্রগতি হয়েছে।

সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি অর্থনীতিবিদ ও বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিনিধিরা।

জেডআই