রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড উন্মোচন করছে বহুল প্রত্যাশিত ডার্ট বাইকসহ বহুমাত্রিক সমাহার।

রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ক্রেতাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার প্রত্যয় নিয়ে দেশের মোটর সাইকেল বাজারে প্রবেশ করেছে Lifan সিরিজের নতুন সদস্য এবং Motocross কোম্পানির নতুন কিছু মডেল নিয়ে। প্রতিবছর রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড উন্নতর প্রযুক্তি সম্বলিত সকল শ্রেণির ও পেশাজীবীদের ব্যবহার উপযোগী নতুন নতুন মোটরসাইকেল উপহার দিয়ে আসছে। Lifan KP150-এর পর গত বছর বাংলাদেশে সর্বপ্রথম প্রজেক্টর হেডলাইট সমৃদ্ধ Lifan KPR150 স্পোর্টস বাইকের উপস্থাপনের ধারা-বাহিকতায় ২০১৬ সালে সকল স্তরের বাইক প্রেমীদের জন্য রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়ে এসেছে Lifan KP150 V2, Lifan KP Mini150, Lifan Pony100, Motocross Fighter150, Motocross71 এবং Lifan KPR150 এর নতুন কালার কম্বিনেশন।

আগামী শুক্রবার (১ম এপ্রিল, ২০১৬) ঢাকার “আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসি,বি)”তে অনুষ্ঠানের সূচনা করবেন রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত ব্যাবস্থাপনা পরিচালক নুরুল আবসার রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর শামসুল বাশার। ইতিমধ্যে Lifan KPR150 বাংলাদেশে চাইনিজ বাইকগুলোর মধ্যে শ্রেষ্ঠত্যের অবস্থানে আসীন। KPR150 একটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ বাইকিং উত্সাহীদের আকাঙ্ক্ষা মিটিয়ে আসছে।

রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত ব্যাবস্থাপনা পরিচালক নুরুল আবসার রাসেল অনুষ্ঠানে কোম্পানির মিশন, ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অকপট প্রয়াস থাকে ক্রেতাদের চাহিদা, আবেগ এবং স্বপ্ন বুঝতে, সেই সাথে সর্বাধিক প্রাপ্তির সন্তুষ্টি প্রদান করতে। ব্যতিক্রমী মানধর্মী পরবর্তী আকর্ষণীয় পণ্যের সরবরাহ সুনিশ্চিত সবসময়ই আমাদের প্রতিষ্ঠানের অগ্রাধিকার”। বাংলাদেশের মোটরসাইকেলের বাজার ও সম্ভাবনার কথা জানিয়ে আবসের রাসেল বলেন, বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে লিফান বেশ জনপ্রিয়। আর চাহিদার কথা বিবেচনায় রেখেই যুগোপযোগী করে ভোক্তার কাছে পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

এ লক্ষ্য অর্জনে LIFAN এবং Motocross তার নিখুঁত ডিজাইন, স্টাইলিশ ফিচার, পারফরমেন্স দেশব্যাপী ১২০ ডিলারের বিস্তৃত নেটওয়ার্ক এবং ইতিবাচক মূল্যতালিকা প্রধান অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর শামসুল বাশার বলেন, “আপাতত আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এসেম্বল করে বাইক সরবরাহ করা হলেও আগামী বছর থেকে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং যেতে পারবো বলে আশা রাখি।”

অনুষ্ঠানে বলা হয়, অবিশ্বাস্য পাওয়ার ও আধুনিক ক্ষমতার যৌথ সমন্বয় মোটরসাইকেল ব্যাবহারকারীদের যেমন দিবে স্বাচ্ছন্দ্য তেমনি করবে নিশ্চিত। আরোহীদের অধিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য সামনে পেছনে প্রশস্ত টিউবলেস টায়ার, নির্ভরযোগ্য ব্রেকিংসহ আরও নানা সুবিধা রয়েছে প্রত্যেকটা মোটরসাইকেলে। অনুষ্ঠানে জানানো হয়, এ দেশের তরুণদের কাছে লিফান একটি পছন্দের মোটরসাইকেল।

নতুন মডেলের সবকটি মোটরসাইকেল বনানী শোরুম ও অনুমোদিত ডিলারদের কাছে পাওয়া যাবে।

এমআইএস।