বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লি: (পলওয়েল) এর সদস্যদের শেয়ারের বিপরীতে ৪০ শতাংশ লাভ হয়েছে।
শনিবার সকাল ১০ টায় রাজারবাগ, পুলিশ অডিটোরিয়াম টেলিকমে বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লি: (পলওয়েল) এর ২০১২-২০১৩ ও ২০১৩ -২০১৪ অর্থ বর্ষের সাধারণ সভায় এ ঘোষনা দেয় পুলিশের আইজি ও পলওয়েল এর চেয়ারম্যান এ কে এম শহিদুল হক।
তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি পরেও সদস্যদের শেয়ারের বিপরীতে পলওয়েলে ৪০ শতাংশ লাভ হয়েছে।
আনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশের আইজি ও পলওয়েল এর চেয়ারম্যান এ কে এম শহিদুল হক, এডিশনাল আইজিপি মোখলেছুর রহমান, পলওয়েলের সেক্রেটারী এস এম শরীফুল ইসলাম ।
এআই/





