ঈদুল ফেতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৯ দিন বন্ধের পর রো্ববার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। পূর্বের সময়সীমা অনুযায়ী সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হঢ এবং শেষ হবে দুপুর আড়াইটায়।
তবে শুরুতে উভয় স্টক এক্সচেঞ্জে নেতিবাচক প্রবণতা বিরাজ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৩০ মিনিটে ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪১৭ পয়েন্টে। এ সময় দর বেড়েছে ৮৪টি কোম্পানির, কমেছে ৩৯ টির এবং অপরিবর্তত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দর।
লেনদেন চলছে ধীরগতিতে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের ৩০ মিনিটে সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩৬১ পয়েন্টে।
উভয় স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করা হয়। তবে তার আগের ২ দিন (২৫ ও ২৬ জুলাই) ও পরের দুই দিন ( ১ ও ২ আগস্ট) শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে লেনদেন বন্ধ। আগামীকাল ৩ আগস্ট থেকে উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।
উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





