১ লা বৈশাখকে সামনে রেখে প্রতিনিয়তই বাড়ছে ইলিশের দাম। বিগত সপ্তাহের তুলনায় আকার অনুসারে বেড়েছে ইলিশ মাছের দাম।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মাছের বাজার বরাবরের মতই দাম বাড়ার দিকে। এ সময়ে বাজারে প্রচুর মাছ থাকার কথা থাকলেও ১ লা বৈশাখকে সামনে রেখে বিশেষ করে ইলিশের মূল্য বৃদ্ধি ঘটছে। ৫০০ গ্রাম ওজনের বেশি ইলিশ প্রতিকেজি ৫০০-৫৫০ টাকা, ৭০০-৮০০ গ্রাম ওজনের বেশি ইলিশ প্রতিকেজি ৭৫০ টাকা, জাটকা মাঝারি ৩৫০-৪০০ টাকা। কাতল মাছ ৩৫০ টাকা, ৭০০ গ্রাম ওজনের রুই মাছের কেজি ২০০ থেকে ২২০ টাকা, বড় রুই মাছ ২৮০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ২০০ টাকা, চিংড়ি (বড়) ১ হাজার ২০০ টাকা, সিলভার কার্প ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া গরুর গোশত প্রতিকেজি ২৮০ টাকা, খাসির গোশত ৪৫০ থেকে ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]
অর্থনীতি
ইলিশের বাজারে আগুন
১ লা বৈশাখকে সামনে রেখে প্রতিনিয়তই বাড়ছে ইলিশের দাম। বিগত সপ্তাহের তুলনায় আকার অনুসারে বেড়েছে ইলিশ মাছের দাম।





