[b]ঢাকা:[/b] লাইট ইঞ্জিনিয়ারিং খাতে ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এ খাতের উদ্যোক্তাদের জন্য তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উদ্যোক্তারা জমানতবিহীন এবং সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেটে ওই ঋণ পাবেন।
এ লক্ষ্য আজ বৃহস্পতিবার রাজধানীর ধোলাই খাল ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত হালকা প্রকৌশল শিল্প খাতের উদ্যোক্তাদের অর্থায়নের বিষয়ে এসএমই ফাউন্ডেশন এবং মাইডাস ফাইন্যান্সিং লিঃ এর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো ইহসানুল করিম এবং মাইডাস ফাইনান্সিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শফিউল আযম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসএমই ফাউন্ডেশন সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে লাইট ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো: আব্দুর রাজ্জাক, মহাসচিব আব্দুল হাকিম মিয়া, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো: মুজিবুর রহমান, এসএম শাহীন আনোয়ার, উপ-মহাব্যবস্থাপক মামুনুর রহমান, নাজিম হাসান সাত্তার, নূরুল আলম, ফারজানা খান এবং সাইডাস ফাইনান্সিং ও লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এসএমই ফাউন্ডেশন বগুড়ায় অবস্থিত লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উদ্যোক্তাদের জন্য সাড়ে ছয় কোটি টাকা প্রদান করে, যার মাধ্যমে ১৫২ জন উদ্যোক্তা জমানতবিহীন এবং মাত্র ৯% সুদে ঋণ পেয়েছেন।
ইতোমধ্যে এসএমই ফাউন্ডেশন ঢাকায় অবস্থিত প্লাস্টিক সেক্টরের এসএমই উদ্যোক্তাদেও জন্য তিন কোটি বরাদ্দ করেছে যা আইডিএলসি-ও মাধ্যমে প্রদান করা হবে, ইতোমধ্যে ওই প্রকল্পের চুক্তি হয়েছে।
উৎপাদনশীল ও সেবা খাতের ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের স্বল্প সুদে জামানতবিহীন ঋণ প্রদানের লক্ষ্যে ফাউন্ডেশন ক্রেডিট হোলসেলিং কার্যক্রম পরিচালনা করছে। মাইডাস ফাইন্যান্সিং লিঃ এর মাধ্যমে বগুড়া জেলার হালকা প্রকৌশল শিল্প ক্লাস্টারসহ দেশের বিভিন্ন এলাকার আরো ৬টি ক্লাস্টারে ৫টি ব্যাংকের মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্লাস্টার/ক্লায়েন্টেল গ্রুপকে অর্থায়নের কার্যক্রম চলছে বলে এসএমই ফাউন্ডেশন সূত্র জানায়।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
লাইট ইঞ্জিনিয়ারিং খাতে ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন
ঢাকা: লাইট ইঞ্জিনিয়ারিং খাতে ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এ খাতের উদ্যোক্তাদের জন্য তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উদ্যোক্তারা জমানতবিহীন এবং সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেটে ওই ঋণ পাবেন।





