প্রবাসী রেমিট্যান্স আহরণে সর্বোচ্চ অবদানের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সেন্টার ফর এনআরবির পক্ষেইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নানের কাছে স্বর্ণপদক হস্তান্তর করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সেন্টার ফর এনআরবির পক্ষে ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নানের কাছে গতকাল রাজধানীর এক হোটেলে এ পদক হস্তান্তর করেন।

ইসলামী ব্যাংক প্রবাসী রেমিট্যান্স আহরণে সর্বোচ্চ অবদানের জন্য স্বর্ণপদক লাভ করেছে।

সেন্টার ফর এনআরবির সভাপতি এস এম শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক, মার্কিন দূতাবাসের চিফ অব পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স ব্র্যাড স্টিল ওয়েলসহ কূটনীতিক, বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমবি