মোবাইল ব্যাংকিং প্রসার ঘটানোয় আন্তর্জাতিক পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এলায়েন্স ফর ফাইনান্সিয়াল ইনক্লুশন (এএফআই) নামক আন্তর্জাতিক একটি সংস্থা বাংলাদেশ ব্যাংককে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত ৭ সেপ্টেম্বর সংস্থাটি পুরস্কারের এ বিষয়টি ঘোষণা করে। বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে জানার পরে আজ বুধবার বিকাল ৩টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগের অফিসার আরিফ হাসান।

বিশ্বে মোবাইল ব্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এক্ষেত্রে প্রথম হচ্ছে কেনিয়া।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ