ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় হ্যালিকন সুয়েটার লিমিটেড কারখানায় পিসরেট বৃদ্ধির দাবিতে অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার সকাল থেকে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।
শ্রমিকরা জানান, পিসরেট বৃদ্ধির দাবিতে শনিবার সকাল ৮টায় তারা কারখানার ভেতরে প্রবেশ করেন। কর্মবিরতি পালন শেষে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
দীর্ঘদিন ধরে পিসরেট বৃদ্ধির দাবি জানিয়ে আসছে ওই কারখানার শ্রমিকরা। কিন্তু মালিক পক্ষ আজ পর্যন্ত তাদের দাবি পূরণে কোনো তোয়াক্কা করেনি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন বলে জানান আন্দোলনরত শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি মীমাংসার জন্য মালিক-শ্রমিক পক্ষ বৈঠকে বসেছেন।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





