সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার হোঁচট গেল দেশের উভয় পুঁজিবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স কমেছে ৪৫ পয়েন্ট আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০২ পয়েন্ট। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। আর আগের কার্যদিবস থেকে টাকার পরিমাণে লেনদেনও কমেছে।
গত সপ্তাহের চার কার্যদিবস বাজার নিম্নমুখী থাকার পর রোববার ইতিবাচক সূচনা হয়। তবে দিনশেষে পরিস্থিতি উল্টো দিকে মোড় নেয়। দিনের প্রথম দেড় ঘন্টা বাজার ঊর্ধ্বমুখী থাকলেও বাকি সময় নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়। মূল্য সূচক ও টাকার অংকে লেনদেন উল্লেখ্যযোগ্য পরিমানে কমেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট কমে ৪৭১৩ পয়েন্টে অবস্থান করছে। দিনভর লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩৯০ কোটি ২৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৫ পয়েন্টে।
গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ৪ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৫৩৩ কোটি ৯০ লাখ টাকার।
বর্তমান প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পর্যবেক্ষকের ভূমিকায় থাকায় বাই-সেল কমেছে। এ কারণে মূল্য সূচক ও লেনদেন কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৫৯ পয়েন্টে। সিএসইতে মোট ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩ লাখ টাকার।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয় ৪৮ কোটি ৭০ লাখ টাকা। আজ রোববার সিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি ৬৭ লাখ টাকা
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
দরপতন দিয়েই সপ্তাহ শুরু পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার হোঁচট গেল দেশের উভয় পুঁজিবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স কমেছে ৪৫ পয়েন্ট আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০২ পয়েন্ট।





