একদিন ছুটির পর মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা বিরাজ করছে। দেড় ঘন্টার লেনদেনে উভয় বাজারে বেড়েছে সূচক। একই সাথে ঊর্ধমুখী রয়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। টাকার অংকে লেনদেনও বাড়ছে।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুপুর সোয়া ১২টায় ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬০৭ পয়েন্টে। এই সময়ে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২১৩ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকা।
গত রোববার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৭৩ পয়েন্টে। এদিন লেনদেন হয় ২২৪ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
একই সময়ে পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৮৯৮ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৭ কোটি টাকার।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]