বিদায়ী বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক বিনিয়োগ কমেছে ১৫ হাজার ২৮৪ কোটি টাকা। পুরো বছরে স্থানীয় বিনিয়োগ কমেছে ৭ হাজার ৫৮৯ কোটি টাকা। বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৩৫ জনের। বিনিয়োগ বোর্ডের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
মূলত বছরজুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশের অনিশ্চয়তার কারণেই এই ধস নেমেছে বিনিয়োগে। বছরের শেষ দিকে এসে অনিশ্চয়তা বৃদ্ধির কারণে বিদেশী বিনিয়োগ আসা প্রায় বন্ধই হয়ে যায় প্রায়। ফলে সবচেয়ে বড় ধরনের ধস নেমেছে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে।
বিনিয়োগ বোর্ডের সর্বশেষ তথ্য মতে, গত বছরের শেষ তিন মাসে বিদেশী ও যৌথ বিনিয়োগের প্রস্তাব আসে ৭৮৭ কোটি টাকার। এর আগের বছর একই সময়ে বিদেশী বিনিয়োগের প্রস্তাব এসেছিল ১৬ হাজার ৭১ কোটি টাকার। এই তিন মাসে বিদেশী বিনিয়োগ কম আসে ১৫ হাজার ২৮৪ কোটি টাকার।
বিনিয়োগ বোর্ডের তৈরি করা সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৬টি শতভাগ বিদেশী ও ১৫টি যৌথ বিনিয়োগের প্রস্তাব আসে। অর্থাৎ মোট ২১টি বিদেশী শিল্পের প্রস্তাব আসে।
এর আগের বছর একই সময়ে ৩৭টি বিদেশী বিনিয়োগের প্রস্তাব নিবন্ধিত হয়েছে। এদিকে ২০১৩ সালের পুরো বছরের হিসাবে স্থানীয় বিনিয়োগও কমেছে। বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী ২০১৩ সালে ১১৯৭টি শিল্প নিবন্ধিত হয়েছে। ওই শিল্পের অনুকূলে বিনিয়োগ হয়েছে ৪২ হাজার ৪৮৯ কোটি টাকা।
অথচ ২০১২ সালে ১৬৫৫টি শিল্পের অনুকূলে ৫০ হাজার ৭৮ কোটি টাকা স্থানীয় বিনিয়োগ আসে। অর্থাৎ ২০১২ সালের তুলনায় গত বছরে স্থানীয় বিনিয়োগ হ্রাস পেয়েছে ৭ হাজার ৫৮৯ কোটি টাকা। শতাংশ হিসাবে বিনিয়োগ কমেছে ১৫ দশমিক ১৫ শতাংশ।
তবে পঞ্জিকা বছরে ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে বিদেশী বিনিয়োগ কমেছে দশমিক ৪০ শতাংশ।
বিনিয়োগ বোর্ডের হিসাবে ২০১৩ সালে বিদেশী শিল্প ১৮১ নিবন্ধিত হয়েছে। ওই শিল্পের অনুকূলে বিনিয়োগ এসেছে ২৬২ কোটি মার্কিন ডলার। ২০১২ সালে ২০২টি বিদেশী শিল্পের অনুকূলে বিনিয়োগ এসেছে ২৬১ কোটি মার্কিন ডলার। বিনিয়োগ কমে যাওয়ায় ২০১৩ সালে কর্মসংস্থান কম হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৩৫ জনের।
বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী ২০১৩ সালে স্থানীয়, যৌথ ও বিদেশী বিনিয়োগের অনুকূলে ২ লাখ ১১ হাজার ৬৯৫ জনের কর্মসংস্থান হয়েছে। ২০১২ সালে কর্মসংস্থান হয়েছিল ৩ লাখ ৬৪ হাজার ৯৩০ জনের।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
তিন মাসে বিদেশী বিনিয়োগে ধস, কমেছে ১৫,২৮৪ কোটি টাকা
বিদায়ী বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক বিনিয়োগ কমেছে ১৫ হাজার ২৮৪ কোটি টাকা। পুরো বছরে স্থানীয় বিনিয়োগ কমেছে ৭ হাজার ৫৮৯ কোটি টাকা। বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৩৫ জনের।





