তোবা কারখানার শ্রমিকদের মিছিলে বাধা দিয়ে শ্রমিক নেতা মোশরেফা মিশুকে আটক করেছে পুলিশ। তাকে বাড্ডা থানায় নিয়ে গেছে পুলিশ । শ্রমিকদের ঈদ বোনাসসহ সব পাওনা না বুঝিয়ে দিয়ে কারাখানা বন্ধ করার প্রতিবাদে বুধবার দুপুর ২টায় বাড্ডা লিংক রোড থেকে তোবা শ্রমিকরা মিছিল বের করে। তারা বিক্ষোভ মিছিল নিয়ে আফতাব নগরে আসার চেষ্টা করলে লিংক রোডেই শ্রমিকদের মিছিলে বাধা দেয় পুলিশ। তারা শ্রমিকদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। সামনে ব্যারিকেড দিয়ে তাদের আর এগুতে দেয়নি পুলিশ। ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই
অর্থনীতি
তোবা শ্রমিকদের মিছিলে পুলিশি বাধা, মিশু আটক
তোবা কারখানার শ্রমিকদের মিছিলে বাধা দিয়ে শ্রমিক নেতা মোশরেফা মিশুকে আটক করেছে পুলিশ। তাকে বাড্ডা থানায় নিয়ে গেছে পুলিশ ।





