দেশের উভয় পূঁজিবাজারে বৃহস্পতিবার সপ্তাহের শেষ লেনদেনে নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেন চলছে শ্লথগতিতে।
গতকাল বুধবার এক কার্যদিবস উত্থানের পর আবার দেশের উভয় শেয়ারবাজারে কমে সূচক। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের সঙ্গে কমে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। একই সঙ্গে কমে টাকার পরিমাণে লেনদেনও।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৯৫ পয়েন্টে। ডিএসইতে মোট ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টি, কমেছে ১২০টি আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৬৯ লাখ টাকার।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮৭ পয়েন্টে। সিএসইতে মোট ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১১ কোটি ১৮ লাখ টাকার।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা
দেশের উভয় পূঁজিবাজারে বৃহস্পতিবার সপ্তাহের শেষ লেনদেনে নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেন চলছে শ্লথগতিতে





