পুঁজিবাজার সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে যোগদান করেছেন ময়মনসিংহের বিশেষ জজ (জেলা জজ) হুমায়ুন কবির। 
রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজামীর কাছে নিয়োগপত্র দাখিল করেন তিনি।  যোগদানের পর হুমায়ুন কবির বিএসইসির কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে
এর আগে আইন মন্ত্রণালয় গত ৭ জানুয়ারি পুঁজিবাজার-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপন জারি করে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে হুমায়ুন কবিরকে নিয়োগ দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি আইন ও বিচার বিভাগের বিচার শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনটি জারি করা হয়।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]