আইটি সার্ভার হ্যাকারদের দখলে চলে গেছে এই তথ্যটি বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগ দুই সপ্তা পরে জেনেছে-এটি একটি বিস্ময়কর এবং অবিশ্বাস্য ঘটনা।
একটি সংবাদ বিশ্লেষণ করতে গিয়ে এ মন্তব্য করলেন সাপ্তাহিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা।
তিনি আরও বলেন এরচেয়েও ভয়ংকর তথ্য হলো এক মাসের মধ্যেও সচিবকে কিংবা অর্থমন্ত্রীকে এ ব্যাপারে কোনো কিছু না জানানো।
১৫ লক্ষ শ্রমিক নেওয়ার ব্যাপারে চুক্তি হলেও মালয়েশিয়ার পক্ষ থেকে হঠাৎ করে পুরো চুক্তি বাতিল করে দেয়াটা বাংলাদেশের মাথায় এক ধরনের বজ্রপাত বলে মন্তব্য করেন।
ব্রিটেন কার্গো বিমান বন্ধ করছে,আমরা কাজ না করে অভিযোগ করতে থাকলে কয়দিন পর যাত্রীবাহী বিমানও বন্ধ করে দিতে পারে বলে আশংকার কথা বললেন গোলাম মোর্তজা। সূত্র: (রেডিও তেহরান)
এসটি





