কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বীমা ব্যবসার প্রসারে সাথে সাথে দেশে মানিলন্ডারিং এর ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বর্তমানে শুধুমাত্র কোনো একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয় বরং এটি বর্তমানে একটি আন্তর্জাতিক সমস্যা।
রোববার রাজধানীর একটি হোটেলে ‘বীমা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা সম্মেলন-২০১৪’ প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন গভর্নর।
আতিউর বলেন, গত কিছুদিনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের আইনী ও প্রাতিষ্ঠানিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে। কিন্তু আইন প্রণয়ন বা প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়নই শেষ কথা নয়। আইনের যথাযথ প্রয়োগ এবং বাস্তবায়ন অত্যন্ত জরুরী।
গভর্নর জানান, দেশে বীমা ব্যবসার প্রসারে সাথে সাথে মানিলন্ডারিং এর ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। এ জন্য মানিলন্ডারিং প্রতিরোধে আইন প্রয়োগে বা বাস্তবায়নে রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে বীমা প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে পরিপালনের জন্য নির্দেশ দেন গভর্নর।
২০১৫ সালে মিউচ্যুয়াল ইভ্যালুয়েশনের কথা উল্লেখ করে গভর্নর বলেন, বিএফআইইউ কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রণীত নতুন আইন ও আন্তর্জাতিক সুপারিশমালার আলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। গ্রহণ করা হবে বিভিন্ন ধরনের উদ্যোগ।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
বীমা ব্যবসার প্রসারে মানিলন্ডারিং ঝুঁকি বাড়ছে: গভর্নর