[b]ঢাকা: [/b]বিদেশী শ্রমিকদের সাত বছরের বেশি অবস্থান করতে না দেয়া এবং সপরিবারে বিদেশী কর্মীদের বসবাস নিরুত্সাহিত করার একটি খসড়া পরিকল্পনা করেছিল সৌদি সরকার। এর বাস্তবায়ন আপাতত স্থগিত করেছে তারা।
শ্রমবাজারের সৌদীকরণের উদ্দেশে চলতি মাসের শুরুর দিকে বিদেশী কর্মীদের সাত বছরের বেশি দেশটিতে অবস্থান করতে না দেয়া এবং সপরিবারে দেশটিতে বসবাসে নিরুত্সাহিত করার একটি খসড়া নীতির পরিকল্পনা ঘোষণা করে শ্রম মন্ত্রণালয়। মতামত যাচাইয়ের অংশ হিসেবে ব্যবসায়ী সম্প্রদায় ও সংশ্লিষ্টদের কাছে প্রস্তাবটি পাঠানো হয়।
সোমবার শ্রমনীতিবিষয়ক উপমন্ত্রী এক বিবৃতিতে বলেন, পরিকল্পনাটি আপাতত স্থগিত রাখা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে মিলে বিষয়টি আরো বিশ্লেষণ করা হবে।
আরব নিউজের প্রতিবেদনে সৌদি আরবের কয়েকজন বড় ব্যবসায়ীর মতামত ছাপা হয়। তারা চাইছেন, পরিকল্পনাটি বাতিল করা হোক। তাদের যুক্তি, বিদেশীদের শ্রম নিরুত্সাহিত করলে দেশটিতে পণ্য ও সেবার দাম বেড়ে যাবে।
বিদেশী শ্রমিকের সংখ্যা কমিয়ে এনে সৌদি নাগরিকদের কাজে লাগানোর একটি নীতিগত সিদ্ধান্ত রয়েছে সরকারের। সরকারি হিসাবে, সৌদি আরবে বেকারত্বের বর্তমান হার ১২ শতাংশ।
গত বছর অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে অভিযান ও অনিশ্চয়তার কারণে ১০ লাখেরও বেশি বিদেশী সৌদি আরব ছেড়েছে। এখনো ৮০ লাখের বেশি বিদেশী নাগরিক দেশটির বিভিন্ন খাতে কাজ করছে।
এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে, বিদেশীরা গড়ে ৬ দশমিক ৯ বছর সৌদি আরবে বসবাস করে। অদক্ষরা গড়ে ৭ দশমিক ৭ বছর। অনেকে আবার সারা জীবনই সেখানে কাটিয়ে দিচ্ছে।
এদিকে সাপ্তাহিক কর্মঘণ্টা বর্তমান ৪০ থেকে ৪৫-এ উন্নীত করার প্রস্তাব দিয়েছে আইনপ্রণয়নকারী শূরা কাউন্সিল। তা কার্যকর হলে, প্রতি কর্মদিবসে গড়ে ৯ ঘণ্টা করে কাজ করতে হবে বেসরকারি খাতের কর্মীদের। গত বছর বৃহস্পতি ও শুক্রবারের বদলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করে তারা। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস ও আরব নিউজ।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
সৌদির অভিবাসন আইনে প্রস্তাবিত পরিবর্তন স্থগিত
বিদেশী শ্রমিকদের সাত বছরের বেশি অবস্থান করতে না দেয়া এবং সপরিবারে বিদেশী কর্মীদের বসবাস নিরুত্সাহিত করার একটি খসড়া পরিকল্পনা করেছিল সৌদি সরকার। এর বাস্তবায়ন আপাতত স্থগিত করেছে তারা।
হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ
২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি আরবে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।
মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের আরেক দেশ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। এ নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
ইয়েমেন নিয়ে সত্য হচ্ছে রাসুল (সা.)-এর ভবিষ্যদ্বাণী
সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত, মধ্যপ্রাচ্যে ক্ষমতার লড়াই এবং সাম্প্রতিক সামরিক অস্থিরতার প্রেক্ষাপটে মুসলিম বিশ্বে নতুন করে আলোচনায় এসেছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রায় দেড় হাজার বছর আগের একটি প্রসিদ্ধ ভবিষ্যদ্বাণী ও দোয়া। ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হাদিসের বক্তব্য এবং বর্তমান ভূরাজনীতির সমীকরণ নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে চলছে নানামুখী বিশ্লেষণ।
তেলের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসার প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথিদের নতুন হামলায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
















