সপ্তাহজুড়ে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪টি কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড এবং লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৫৮ পয়সা। আর নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ২০ টাকা ২৯ পয়সা।
এই ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল।
রিলায়েন্স ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৯ পয়সা। কোম্পানিটির নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৬৫ টাক ৪৭ পয়সা।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের এজিএম আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মার্চ।
ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা।
ইউনাইটেড ফিন্যান্সের এজিএম আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মার্চ ।
সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এর আগে কোম্পানিটি ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল। ফলে ২০১৪ সালের জন্য চূড়ান্ত লভ্যাংশ দাঁড়িয়েছে ১০ শতাংশ। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৪১ পয়সা।
লাফার্জ সুরমার এজিএম আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ এপ্রিল।
কেএইচ





